পদ্মা সেতু হয়ে ঢাকার পথে ট্রায়াল ট্রেন, আনুষ্ঠানিক যাত্রা বৃহস্পতিবার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। তাই সেতুটির ওপর দিয়ে এই পথে পরীক্ষামূলক একটি নতুন ট্রেন রাজবাড়ী থেকে ছেড়ে গেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ট্রেনটি কমলাপুর থেকে ভাঙ্গায় আসবে। পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

বুধবার সকাল পৌনে ১১টায় রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ট্রায়াল ট্রেনটি ছেড়ে যায়। 

রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার পথে ট্রায়াল ট্রেন। ইমেজ: একাত্তর

বাংলাদেশ রেলওয়ে বিভাগ রাজবাড়ীর স্টেশন মাস্টারের কার্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার সময় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। ট্রেনটি আটটি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে বুধবার সকালে ছেড়ে গেছে। বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন।

পদ্মা সেতু হয়ে ঢাকার পথে ট্রায়াল ট্রেন। ইমেজ: একাত্তর

এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সাতটি কোচ দিয়ে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হবে। তিনি জানান, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী রেল চলাচলের উদ্বোধন করবেন।

প্রকল্প পরিচালক জানান, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেল পথের কাজ পুরোপুরি শেষ। শুরুতে মাওয়া প্রান্তে মাওয়া স্টেশন, পদ্মা সেতু পার হওয়ার পর পদ্মা স্টেশন এবং ভাঙ্গা জংশন স্টেশন পর্যন্ত রেল চলাচল করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় হবে প্রায় ৩৯ হাজার কোটি টাকা। 

২০২৪ সালের জুনে ফেস দুইয়ের কাজ শেষ হবে বলেও জানান প্রকল্প পরিচালক।

 

একাত্তর/এসি
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর