হার দিয়ে সুপারফোর পর্ব শুরু বাংলাদেশের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় টাইগাররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে শুরু থেকেই নড়বরে ছিলো টিম টাইগার। দলীয় ৪৯রানে হারায় চার উইকেট। শূন্য রানে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ।

মিরাজের আউটের পর আসেন বাংলাদেশের স্যানসেশন ব্যাটার লিটন দাস। ১৩ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে আফ্রিদির অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খোঁচা দিয়ে রিজওয়ানের হাতে ধরা পড়েন তিনি।

লিটন আউট হওয়ার পর এবার নাইমও ফিরলেন। এরপরেই ফিরে গেলেন হৃদয়। দুজনেই শিকার হন রউফের।

দলের হাল ধরেন অধিনায়ক সাকিব এবং মুশফিক। শাদাবকে সুইপ করে চার মেরে দলের ১০০ পূর্ণ করেন মুশফিক। তার আগে সাকিবের সাথে ৫০ রানের জুটি গড়েন। ৫৩ বলে নিজের ৫০ পূর্ন করেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু এরপরই ফাহিম আশরাফের ব্রেকথ্রুতে ফিরে যান তিনি।

এরপর দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকের সাথে ক্রিজে ছিলেন শামীম। সাকিব ফেরার পর মুশফিকও পেয়েছেন হাফ সেঞ্চুরি। তারপর ইফতিখারের বলে আগবাড়িয়ে খেলা শটে বল ওপরে উঠিয়ে মিডউইকেটে ইমাম-উল-হককে সহজ ক্যাচ হয়ে ফিরে গেলেন শামীম। ২৩ বলে শামীমের সংগ্রহ ১৬ রান।

সাকিবের পর এবার লড়াই করে ফিরে গেলেন মুশফিকুর রহিম। এরপর একে একে চলে যান তাসকিন,আফিফ ও শরিফুল। ১৯৩ রানে অল আউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের পেস আক্রমণের বিপক্ষে চ্যালেঞ্জ সামলাতে পারেনি বাংলাদেশ । রউফ চারটি এবং নাসিম নিয়েছেন তিনটি উইকেট।  

বাংলাদেশের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান।  একটু সর্তকভাবেই শুরু করে পাকিস্তান তাদের ইনিংস।

দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এলবিডব্লিউতে ফকরকে ফেরায় শরীফুল। আম্পায়ার ল্যাংটন রুজেরে একটু সময় নিয়েই দিয়েছেন এলবিডব্লিউ। রিভিউ নিলেও কাজে আসেনি সেটি।

এলবিডব্লিউতে ফকরকে শরিফুল ফেরানোর পর তাসকিনের বোল্ডের শিকার হয় বাবর।দলীয় ১৫৯ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ৭৮ রানে ইমাম উল হককে ফেরান মিরাজ।

সাকিবের বলে চার মেরে পাকিস্তানের ৭ উইকেটের জয় নিশ্চিত করে সালমান। ৩৯ ওভার তিন বল খেলে লক্ষ্যে পৌঁছায় তারা। 

একাত্তর/পিএজে
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। ২০২৫ সালের...
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর