ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আসছেন রোববার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশ সফরে আসছেন রোববার। গত ৩৩ বছরের মধ্যে এটাই হবে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এমানুয়েল ম্যাক্রোঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরাসি প্রেসিডেন্ট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লি সফর করছেন। সেখান থেকে দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসবেন তিনি।

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ক’দিন আগে বলেছিলেন, ফ্রান্সের সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে চাই বাংলাদেশ। তাদের সঙ্গে আরও দুটো চুক্তি করার পরিকল্পনা আছে।

তিনি আরও বলেন, ‘তারা কিছু এয়ারবাস বিক্রি করতে চায়। আমরা কিনবো। এর মধ্যে দুটো কারগো বিমান। বাকিগুলো বোয়িং ও এয়ারবাস থেকে।’ ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করতে চায় বলেও জানান মোমেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেবেন এমানুয়েল ম্যাক্রোঁ।

বাংলাদেশ সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট।

২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দ্বিপক্ষীয় ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্যারিস সফরে শীর্ষ নেতাদের বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে।

 

একাত্তর/কেএসএইচ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর