ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিজের হোটেলে আশ্রয় দিলেন রোনালদো

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য রোনালদো দিয়ে দিয়েছেন নিজের অভিজাত হোটেলটি।

ছিলো না কোন পূর্বাভাস, ছিলো না কোন প্রস্তুতি। থাকবেই বা কেন, এমনতো হওয়ার কথাই ছিলো না। নতুন স্বপ্ন বোনার আশায় তো ঘুমের প্রস্তুতিতে সবাই। ঠিক তখনই শুরু হলো প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলা। মরক্কোর ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এখনো পর্যন্ত কেড়ে নিয়েছে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণ।

ভূমিকম্পে যারা বেঁচে আছেন তারা এখন নতুন লড়াইয়ে। এই দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, সাথে ঠিকানা। আহদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এমন অবস্থায় বরবারের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের চার তারকা হোটেল খুলে দিলেন আশ্রয় কেন্দ্রের জন্য। ১৭৪টি রুম সমৃদ্ধ দ্য পেস্তানা সিআরসেভেন মারাকাশে আশ্রয় নিতে পারবেন সাহায্যপ্রার্থীরা।

বিপর্যয়ে এমনভাবে রোনালদোর এগিয়ে আসার ঘটনা এবারই প্রথম নয়। এইতো গেলো ফেব্রুয়ারিতে তুরস্ক দেখেছিলো এমনই এক ভয়াবহ ভূমিকম্প সেবেলাতেও পুরো বিমান বোঝাই করে সাহায্য সামগ্রী পাঠিয়েছিলেন সিআরসেভেন। এক ভক্তের ব্রেইন অপারেশনের জন্য দেন ৮৩ হাজার ডলার, ক্যানসার ফান্ডের জন্য দান করেন ১ লাখ ৬৫ হাজার ডলার।

পেন্ডামিকের সময় হাসপাতালে ১ মিলিয়ন পাউন্ড সহায়তা করেন। এছাড়াও রোনালদো যুক্ত আছেন সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ বিভিন্ন সাহায্য সংস্থার সাথে যুক্ত আছেন।

তবুও মাঠের অ্যাগ্রেসিভ ক্রিশ্চিয়ানো রোনালদো আর মানবিক রোনালদোকে গুলিয়ে ফেলে অনেকেই। ভাবেন সিআরসেভেন শুধুই একজন ভালো ফুটবলার ভালো মানুষ নন।

একাত্তর/পিএজে
বোস্টনের জিলেট স্টেডিয়ামে মরক্কোর ঐতিহাসিক স্বপ্নযাত্রা গুঁড়িয়ে দিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ফ্রান্স। আর, এই দুর্দান্ত জয়ের পর ফরাসি শিবিরের ধারাবাহিকতা এবং বড় টুর্নামেন্টে...
বোস্টনের জিলেট স্টেডিয়ামে ৬৩ হাজারের বেশি দর্শকের গগনবিদারী চিৎকারের সামনে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করল! চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে যেভাবে কাঁদিয়েছিল ফ্রান্স, ঠিক একই...
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে দিদিয়ে দেশমের ফ্রান্স। কিন্তু সেই শেষ চারের টিকিট কাটার আগে ফরাসিদের পার হতে হবে মরক্কো নামের এক কঠিন প্রাচীর, যারা ২০২২ সালের...
বোস্টনের জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার যখন ফ্রান্স আর মরক্কো মুখোমুখি হবে, তখন ফরাসি কোচ দিদিয়ে দেশম কোনো রকম পরীক্ষা-নিরীক্ষার ধার ধারছেন না। কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনালের ক্ষতে মরক্কো যখন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর