সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারা নিয়ে সাংবাদিকদের আপত্তি ছিল, সেগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে সব ধারা নিয়ে সাংবাদিকদের আপত্তি ছিল, সেগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে।

এদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সরকারের করা নতুন সাইবার নিরাপত্তা আইন আরও খারাপ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, এই আইনে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই যেকোনো সময় যে কাউকে গ্রেফতার করতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে।

বিনা পরোয়ানায় গ্রেপ্তারের প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাইবার নিরাপত্তা আইনে আমলযোগ্য অপরাধের ধারা আছে মাত্র চারটি। আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার সুযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই।

‘যেসব প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, সেগুলো সাইবার নিরাপত্তা আইনের অপব্যাখ্যা,’ বলেন তিনি।

বুধবার সংসদে পাশ হয়েছে সাইবার নিরাপত্তা আইন। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন এই আইন পাশ করা হলেও এ নিয়ে অনেকেই উদ্বেগ জানিয়েছেন।

আরবি
ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে একটি পৃথক সাইবার ইউনিট গঠনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে। এ অধ্যাদেশে সাইবার সুরক্ষা বিষয়ে মোট ৯টি অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আগের সাইবার নিরাপত্তা আইনে থাকা সব বিতর্কিত ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর