রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বাড়াতে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী দুর্দশাগ্রস্ত মানুষগুলোর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা বলেন।

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি ক্ষেত্রে সহায়তা বাড়াতেও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

বিশ্ব রাজনীতির প্রধানতম মঞ্চ জাতিসংঘ। আর ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে এখন রীতিমতো সরগরম, নিউইয়র্কে অবস্থিত বিশ্ব সংস্থাটির প্রধান কার্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুরুত্বপূর্ণ এই অধিবেশনে প্রতিদিনই অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে। বৃহস্পতিবার, জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ’ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সার্বজনীন স্বাস্থ্য কভারেজ সবচেয়ে উচ্চাভিলাষী অথচ অর্জনযোগ্য এসডিজি লক্ষ্যমাত্রা। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে স্বীকৃত হয়েছে। কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন সাফল্য তুলে ধরেন তিনি। সার্বজনীন স্বাস্থ্য কভারেজ নিশ্চিতে পাঁচটি ক্ষেত্রে সহায়তার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রজন্ম ইউএইচসি সমুন্নত করে ইতিহাস পরিবর্তন করতে পারে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে তা সম্ভব করে তুলি। বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে স্বীকৃত হয়েছে।

এদিকে এদিন বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আয়োজনে রোহিঙ্গা সংকট বিষয়ে ‘তারা কি আমাদের ভুলে গেছে?’ শীর্ষক উচ্চ পর্যায়ের আরেকটি ইভেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে চারটি প্রস্তাবের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত ছয় বছরে একজন বাস্তুচ্যুত রোহিঙ্গাও মিয়ানমারে তাদের বাড়িতে ফিরে যেতে পারেনি। বাংলাদেশে তাদের দীর্ঘ উপস্থিতি কেবল তাদের আরও হতাশার দিকেই ঠেলে দিচ্ছে না, এটি কক্সবাজারের পরিস্থিতিকেও অনিশ্চিত করে তুলছে।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে বৈশ্বিক সম্প্রদায় প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমস্যাটির মূলে গিয়ে সমাধান করতে হবে, যা মিয়ানমারেই রয়েছে। আমি অন্য সব সদস্য রাষ্ট্রকে এই বিষয়ে কাজ করা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সাথে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।

দুর্দশাগ্রস্ত মানুষগুলোর জন্য মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের (রোহিঙ্গা) নির্যাতনের বিরুদ্ধে শক্ত প্রতিকারে এগিয়ে আসতে সবারই দায়িত্ব রয়েছে। তাদের ভরণপোষণের জন্য মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ, তবে এটিই সব কিছু নয়। আমাদের নিশ্চিত করতে হবে যে, তারা মিয়ানমারে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে এবং মর্যাদার সঙ্গে নিশ্চিত জীবনযাপন করতে পারবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

একাত্তর/এআর/আরএ
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
সামগ্রিকভাবে চার কর্ম দিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর