দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষকের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম

রাজবাড়ীর কালুখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক রকিবুল ইসলাম রঞ্জু (৩৫) কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জানান, তার ছোটভাই রঞ্জু সকালের দিকে জরুরী কাজে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর