মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তির সংখ্যা বেশি নয়: শাহরিয়ার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম

মার্কিন ভিসা নীতি কার্যকরের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এ বিষয়ে দু'দিন আগে কিছুটা ধারণা দেয়া হয়েছিল। কতজন এর শিকার হবে, এটার উত্তর সরকারের জানা নেই। সংখ্যাটি বড় নয়, বেশ ছোট। 

তিনি বলেন, আর কোনো নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তাই এ নিয়ে কোনো উদ্বেগ নেই।

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে চাইলে শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে শুক্রবার একাধিক বাংলাদেশির ওপর নতুন ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মে মাসে ঘোষিত ভিসা নীতি প্রথম আসে। মার্কিন প্রশাসনের শুরু করার ঘোষণা নতুন কিছু নয়। সরকার বা দলের বিরুদ্ধে নয়। বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়েছে। কালকেও প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কথা হয়েছে। 

তিনি আরও বলেন, তাদের শর্ত অনুসারে, বাংলাদেশ ভালো করছে। যে কয়েকজনের ওপর প্রয়োগ করা হচ্ছে, খুব যাচাই-বাছাই করে করা হচ্ছে। অতীতে বিরোধী দলগুলো যেমন ধ্বংসাত্মক কর্মসূচি ছিলো, তারাও সংশোধন করে কর্মসূচি দিচ্ছে। এ নীতি সকল দলের জন্য প্রযোজ্য।

কাজের কোনো সমস্যা হলে, মার্কিন প্রশাসনের সাথে কথা বলা হবে উল্লেখ করে তিনি বলেন, আলাপ আলোচনায় অনেক কিছু উত্তরণ করা সম্ভব। সারকারি কাজে কোনো ব্যক্তি বা পরিবারের সমস্যা হলে, প্রয়োজনে কথা বলে ঠিক করা হবে।

বিরোধী দল বলতে বিএনপি ও জামায়াতের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভ্যান্তরীণ বিষয় নিয়ে কোনো দেশ হস্তক্ষেপ করুক এটা বাংলাদেশ প্রত্যাশা করে না।

শাহরিয়ার আলম বলেন, জনবিচ্ছিন্ন একটি দল এক দফা নিয়ে আছে। তারা তো, নির্বাচনকে হতে দিতে চায় না। আওয়ামী লীগ আইন অনুসারে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। নির্বাচনের আগে ও পরে সবার গতিবিধি পর্যবেক্ষণ করবে। 

তিনি বলেন, যাদের অতীত রাজনৈতিক ইতিহাস জ্বালাও পোড়াও। তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জান মালের নিরাপত্তায় ব্যবস্থা নেবে। এতে কোনো ইস্যু নয়।

বিএনপি সেদিক দিয়ে নিঃসন্দেহে চাপে আছে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্ষবেক্ষক পাঠাবে না। নিজেরাই তারা এ ঘোষণা দিয়েছে। সরকার আগে থেকেই জানতো। সরকার কে চাপে ফেলার জন্য এটা নয়। সরকার এ নিয়ে উদ্বিগ্ন নয়। কোনো চাপ অনুভব করছে না। 

তিনি বলেন, এগুলো পরিষ্কার বার্তা দেয় শেখ হাসিনার নেতৃত্ব অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে। নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞার শঙ্কা নেই। অভ্যান্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে না এটা পরিষ্কার।

আরবিএস  
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে না এবং এর ফলে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাও সীমিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর