ইসরাইলে ক্ষমতার লড়াইয়ে ব্যাকফুটে নেতানিয়াহু

আইজেনকটকে আরবদের সমর্থন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম

নির্বাচন-উত্তর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের কট্টর শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ নতুন সরকার গঠনে কাউকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, নির্বাচনে অভূতপূর্ব ১৯টি আসন পাওয়া দুটি প্রধান আরব রাজনৈতিক দল নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সমর্থন ঘোষণা করায় পাল্লা আইজেনকটের দিকেই ভারী হতে দেখা যাচ্ছে।


২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি এবং তাঁর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট সব মিলিয়ে ৫৩টি আসন পায়। অন্যদিকে আইজেনকটের কেন্দ্র-বাম ও ডানপন্থী চার দলীয় বিরোধী জোট পায় ৪৮টি আসন।

কিন্তু কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন পাওয়ায় আইজেনকট কার্যত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনের দৌড়ে এগিয়ে গেলেন।

দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজোগ বৃহস্পতিবার রাতে জেরুজালেমে নেতানিয়াহু ও আইজেনকটের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন। আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্টকে যেকোনো একজনকে সরকার গঠনের আহ্বান জানাতে হবে।


নতুন করে আবারও একটি নির্বাচন এড়াতে দলগুলোকে জাতীয় স্বার্থে সমঝোতায় আসার তাগিদ দিয়ে হারজোগ বলেন, আমাদের সামনে থাকা নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জের দিকে তাকালে বোঝা যায় আমাদের ওপর কতটা বিশাল দায়িত্ব রয়েছে।

এদিকে ক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচন জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে ফলাফল নিয়ে সংশয় তৈরির চেষ্টা করছেন। তবে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিচারক নোয়াম সোলবার্গ নেতানিয়াহুর এই অভিযোগ খারিজ করে দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতান্ত্রিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে স্পষ্ট কোনো বিজয়ী না পাওয়ায় নতুন জোট সরকার গঠনের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ। নতুন করে আরেকটি...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জোড়া ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে। সাধারণত প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল মধ্যবর্তী...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অভাবনীয় জয়কে মার্কিন রাজনীতিতে ইসরাইলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সমর্থনের কফিনে শেষ পেরেক হিসেবে দেখছেন বেনিয়ামিন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের স্বভাবসুলভ অতি বেপরোয়া এবং খামখেয়ালি মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তা ও পররাষ্ট্রনীতি নিয়ে...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এক বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মোজতবা খামেনির ওই গুরুত্ববহ বার্তাটি নিয়ে রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পরও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...
যুক্তরাজ্যের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার...
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুদিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই কর্মসূচি চূড়ান্ত করে এবং তা সফল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর