গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুসা শেখ (২৮) সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় এম এন্ড জে জেনেসিস ফ্যাশনস কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, নিহত মুসা কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে।

একাত্তর/পিএজে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর