পটুয়াখালীতে মালবাহী নছিমন উল্টে একজন নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

পটুয়াখালীতে মালবাহী নছিমন উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে জেলার কলাপাড়ার উপজেলার ধানখালীর লোন্দায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বিধান। আহত ব্যক্তির নাম হাফিজুল। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নসিমনের নিচে চাপা পড়ে বিধান ঘটনাস্থলেই মারা যান। 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

একাত্তর/পিএজে/এসি
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
স্কুলশিক্ষা ব্যবস্থার সংস্কার ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চরম উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ফ্রান্স। সাধারণ মানুষের অহিংস প্রতিবাদ এখন রূপ নিয়েছে নজিরবিহীন সহিংসতা, দাঙ্গা ও ব্যাপক...
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৭ জন রোগীর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের...
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আরাধনার অন্তিম তিথি ‘মহানবমী’ উদযাপিত হলো পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উলুধ্বনি আর আনন্দ-বেদনার মিশ্র আমেজে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকার প্রধান প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর