গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি প্রয়োগ নিয়ে হাসের বক্তব্যে এডিটরস গিল্ডের উদ্বেগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

বাংলাদেশের গণমাধ্যমের ওপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশ। 

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য যথেষ্ট স্বচ্ছ নয় এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে বুধবার বিবৃতি দিয়েছেন সংগঠনটির সভাপতি মোজাম্মেল হক (বাবু) ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ। 

বিবৃতিতে বলা হয়, ‘ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের একটি সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ি বা জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে বলেছে, এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন। ঘোষিত নীতিমালায় গণমাধ্যম ও গণমাধ্যম পেশাজীবীদের বিষয়ে কিছুই বলা হয়নি।

কিন্তু হঠাৎ করেই ২৪ সেপ্টেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস একটি সাক্ষাৎকারে জানান যে, বাংলাদেশের গণমাধ্যমও মার্কিন ভিসা নীতির আওতায় আসতে পারে। এই তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, মার্কিন সরকার হয় বাংলাদেশের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অথবা গণমাধ্যমের পেশাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণমাধ্যমের বহুত্ব দৃঢ়ভাবে দৃশ্যমান। কারণ, গণমাধ্যম সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন মত প্রকাশের ক্ষেত্র তৈরি করছে। বাংলাদেশের গণমাধ্যম কখনোই সুশাসন, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায়নি। এখানে এমন অনেক রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে যার মধ্যে গণমাধ্যমের পেশাদাররা কাজ করার জন্য লড়াই করছে যা পশ্চিমা সমাজে হয় না। 

বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতপার্থক্য রয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা প্রাক-নির্বাচনী ঘটনা কভার করছেন এবং বিবদমান দলগুলোর কোনো পক্ষ না নিয়েই টিভি চ্যানেল, সংবাদপত্র এবং অনলাইন পোর্টালসহ নির্বাচনকে একাধিক ফরম্যাটে কভার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিবৃতি আরও বলা হয়, ‘আমরা জানতে চাই, কী কারণে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের গণমাধ্যমকে অবজ্ঞা করেছেন। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য স্বচ্ছ নয়। এর সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

সাংবাদিকদের ওপর ভিসা বিধিনিষেধ প্রয়োগ নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্যকে জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করার এবং গণমাধ্যমের ওপর অদৃশ্য সেন্সরশিপ আরোপ করার একটি প্রচেষ্টা হিসাবে দেখা যেতে পারে। যা গণতন্ত্র ও সুশাসনের প্রধান স্তম্ভ বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার নীতির পরিপন্থি।’  

গত ২৪ মে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ঘোষণায় বলা হয়েছিলো, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেবে না দেশটি। ওই ঘোষণার প্রায় চার মাস পর ২২ সেপ্টেম্বর থেকে রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি-পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের কথা জানায় যুক্তরাষ্ট্র।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভিসা নীতি সম্পর্কে বলতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, গণমাধ্যমের ওপরও এটি প্রয়োগ হতে পারে। 

তবে সোমবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, কাদের ওপর ভিসা নীতি প্রযোজ্য হবে সেটি এরইমধ্যে স্পষ্ট করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় সহায়তার জন্য কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন ও বিরোধী দলীয় সদস্যদের ওপরই এটি প্রযোজ্য হবে।

আরবিএস/কেএসএইচ
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর