বেনিয়াদের হাতে দেশ তুলে দিতে চায় বিএনপি-জামায়াত: হাছান মাহমুদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম

বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব বেনিয়াদের হাতে দেশকে তুলে দিতে চায় বিএনপি-জামায়াত।

কিন্তু বিএনপির এই চেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিয়ে ভূ-রাজনীতির খেলার পুতুল বানাতে চায় বিএনপি। কিন্তু সেটা হতে দেয়া হবে না।’

শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে ভয় করেন না- মন্তব্য করে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র প্রশংসা করে, তখন দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিশ্ব বেনিয়ার হাতে দেশকে তুলে দিতে চায় বিএনপি-জামায়াত।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ঘোলা পানিতে যারা মাছ শিকার করতে চাচ্ছে তারা ছাগলের তিন নাম্বার বাচ্চা।

‘কিন্তু ছাগলের তিন নাম্বার বাচ্চা যেমন দুধ পায় না, লাফায়, তেমনি ফখরুলরা লাফিয়ে যাচ্ছে। কোনো লাভ হবে না।’

বিএনপি না এলেও আগামী নির্বাচন হবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আসলে ভালো, না আসলেও সমস্যা নাই। নির্বাচন হবে।’

বিএনপির নেতাদের উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু ৭২ ঘণ্টা হয়ে গেছে। আসলে কোনো কিছুই করার ক্ষমতা নেই তাদের।’

আর বিদেশিরা বাংলাদেশে কাউকে ‘কোলে করে ক্ষমতায় বসাবে না’ না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ফিডার খাওয়াতে খাওয়াতে ক্ষমতায় কেউ বসাবে না। আওয়ামী লীগ তা হতে দিবে না।’

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর