খুনিদের আখড়ায় পরিণত হয়েছে কানাডা: মোমেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ পিএম

Rfভারত ও কানাডার কূটনৈতিক টানাপোড়নের মধ্যে এবার সরাসরি মাঠে নামলো বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, কানাডা এখন খুনিদের আখড়ায় পরিণত হয়েছ।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে কানাডার অস্বীকৃতির বিষয়ে ক্ষোভ জানাতে গিয়ে এ কথা বলেছেন তিনি।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যমে ইন্ডিয়া টুডের গীতা মোহানকে দেয়া এক সাক্ষাৎকারে কানাডার বিষয়ে বাংলাদেশের অভিযোগ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে, ‘পাল্টে যাচ্ছে কূটনৈতিক দৃশ্যপট। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যার কারণে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর, কানাডার প্রত্যর্পণ নীতির বিরুদ্ধে বাংলাদেশও নিজেদের অবস্থান তুলে ধরা শুরু করেছে।’

আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে হস্তান্তর করতে কানাডার অস্বীকৃতি।

বঙ্গবন্ধুর ছয় হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হলেও এখনো পাঁচজন পলাতক। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে।

একান্ত সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডা অবশ্যই সব খুনিদের আখড়া হতে পারে না। কিন্তু খুনিরা অবলীলায় কানাডায় গিয়ে আশ্রয় নিতে ও সুন্দর জীবনযাপন করতে পারে। খুনিরা যাদের হত্যা করেছে, তাদের স্বজনরা এই অবস্থায় কষ্ট পাচ্ছেন।’

খুনিদের আশ্রয় দেয়া নিয়ে কানাডার বিরুদ্ধে বিভিন্ন দেশের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। কানাডার বন্দী প্রত্যর্পণ বিরোধী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে সৃষ্টি হচ্ছে বিশ্বব্যাপী জনমত। বিশেষ করে দেশটি মৃত্যুদণ্ড বিলোপ বিরোধী অবস্থান অপরাধীদের জন্য প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠছে।

মানবাধিকারের সম্ভাব্য অপব্যবহার নিয়েও কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, ‘বহু মানুষের দ্বারা বহু সময় মানবাধিকারের ধারণার অপব্যবহার করা হচ্ছে, যা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। কারণ এটাকে কিছু মানুষ অজুহাত হিসেবে খুনি ও সন্ত্রাসীদের রক্ষায় ব্যবহার করছে।’

কানাডা থেকে বন্দী প্রত্যর্পণের রাজনীতি একটি বিরাট আখ্যানের প্রতীক হয়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর জন্য। বঙ্গবন্ধুর খুনিকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের সাহসী দাবি কানাডার প্রত্যর্পণ নীতিকে সামনে নিয়ে এসেছে।

আরবি/আরএ
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর