ভারতের সঙ্গে দ্বন্দ্বে একা হয়ে গেছেন ট্রুডো

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম

গত তিন বছরের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি জনসমর্থন সর্বনিম্ন অবস্থায় নেমেছে। এই পরিস্থিতির মধ্যেই কানাডার মাটিতে দেশটির একজন নাগরিকের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ভারত সরকারের জড়িত থাকার বিষয়টি সামনে এনে প্রধান মিত্রদের কাউকেই যেন সাথে পাচ্ছেন না ট্রুডো।

কানাডার সাথে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে এমন দেশগুলোও অনেকটা দায়সারা গোছের আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সবচেয়ে নীরব প্রতিক্রিয়া এসেছে কানাডার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই দুটি দেশ ঘনিষ্ঠ মিত্র হলেও যুক্তরাষ্ট্র কানাডার পক্ষে ক্ষোভ দেখিয়ে কথা বলেনি।

তাছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ট্রুডোর পাশে শক্ত অবস্থান নিয়ে দাঁড়ায়নি। খবর বিবিসির।

কানাডা ইন্সটিটিউটের পরিচালক ক্রিস্টোফার স্যান্ড মনে করেন, এখানে একটি একটি শক্তির খেলা হচ্ছে।

তিনি বলেন, এখানে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কাজ করছে শক্তি, ক্ষমতা এবং আর্থিক বিষয়, যার ঠিক কোনোটাই কানাডার নেই। ভারতের বাইরে খুব কম লোকই জনসমক্ষে অভিযোগ প্রকাশ করার ট্রুডোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই অভিযোগ সত্য হলে এটি হবে কানাডার মাটিতে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড যা ঘটিয়েছে আরেকটি গণতান্ত্রিক দেশ। তবে এসব নৈতিক বিষয় বৈশ্বিক মনোযোগ ঘোরাতে পারবে বলে মনে হচ্ছে না।

দুই হাজার পনেরো সালে নির্বাচিত ট্রুডোকে সমর্থন করেন না ৬৩ শতাংশ কানাডিয়ান। কানাডার নাগরিকরা এখন মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদহার নিয়ে হিমশিম খাচ্ছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের খবরও সামনে এসেছে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর