কানাডিয়ানদের ভিসা স্থগিত করলো ভারত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত।

ভারতের হয়ে কানাডায় ভিসার আবেদন প্রাথমিক যাচাইয়ের দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার জানিয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া স্থগিত থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘অপারেশনাল ইস্যুর’ কারণে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত ভারতীয় ভিসা দেওয়া স্থগিত থাকবে।

গত ১৮ জুন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হারদ্বীপ সিংকে ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করে দুই মুখোশধারী। ভারতের পাঞ্জাব প্রদেশকে নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলনের নেতা ছিলেন হারদ্বীপ। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিলো ভারত।

নিজ্জারকে হত্যা করার পর কানাডায় বসবাসরত শিখদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কানাডিয়ান সরকার ঘোষণা দেয়, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের শেষ হবার পরপরই ভারতের সঙ্গে পূর্ব ঘোষিত একটি বাণিজ্য চুক্তি স্থগিত করে কানাডা। পরে কানাডায় কর্মরত ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করে ট্রুডো প্রশাসন।

দিল্লিতে জি-২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই আলোচনায় মোদি কানাডায় ভারতবিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

সোমবার কানাডায় নিজ্জার হত্যাকাণ্ড প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের জড়িত থাকার গ্রহণযোগ্য অভিযোগ তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রুডোর অভিযোগ ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।’

ভারতের এক কূটনীতিককে বরখাস্তের পর পাল্টা পদক্ষেপ নেয় ভারতও। কানাডা দূতাবাসের এক কূটনীতিককে বরখাস্ত করে দিল্লি। এছাড়া পাল্টাপাল্টি ভ্রমণ সতর্কতাও জারি করা হয়।

ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়। যারা ভারত থেকে আলাদা হয়ে কথিত স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে, যা ‘খালিস্তানি’ আন্দোলন নামে পরিচিত।

ভারতের কেন্দ্রীয় সরকার এই দলটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে। পাঞ্জাবের পর বিশ্বে কানাডায় শিখদের সংখ্যা বেশি। ২০২১ সালের আদমশুমারি  অনুসারে দেশটিতে সাত লাখ ৭০ হাজার শিখ ধর্মাবলম্বী বসবাস করছেন।

কেএসএইচ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর