অলিম্পিকে হিজাব নিষিদ্ধ নয়, ফ্রান্সকে জানালো আইওসি

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ এএম

আগামী বছর ফ্রান্সের প্যারিসে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকে নারী অ্যাথলেটরা হিজাব পরতে পারবেন বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ফরাসি নারী খেলোয়াড়দের জন্য হিজাব নিষিদ্ধ করার পর শুক্রবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে, নারীরা হিজাব বা অন্য যেকোনো ধর্মীয় পোশাক পরে খেলায় অংশ নিতে পারবেন। তাদের কোনোভাবেই বাধা দেয়া হবে না।  

এর আগে গেলো রোববার ফ্রান্স সরকার জানিয়েছিল, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী দেশ হওয়ার কারণে ফরাসি নারীদের খেলায় হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইওসির পাশাপাশি ফরাসি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

তবে আইওসি হিজাব পরার স্বাধীনতা দিলেও ফ্রান্সের ক্রীড়া ফেডারেশন হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি। এর ফলে বিপাকে পড়েছেন দেশটির নারী অ্যাথলেটরা।  

১৯ শতকের শুরু থেকে ফ্রান্সে সরকারি স্থাপনা ও স্কুলে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ফ্রান্সের সরকারি স্কুলে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরার অনুমতি নেই। কিন্তু অলিম্পিকের মতো বড় আসরে এবারই প্রথম হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফ্রান্স।

সবশেষ ২০০৪ সালে স্কুলে মাথার স্কার্ফ বা হিজাব এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। যার ফলে মুসলিম সম্প্রদায়ের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে জয়লাভ করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নারী আবের কাওয়াস। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর আসনে ডেমোক্র্যাট...
জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি, পাবলিক সার্ভিসের অভাব এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বাজেট নীতির প্রতিবাদে ফ্রান্সে আবারও তীব্র গণবিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। নতুন করে সম্ভাব্য...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার অবনতিশীল অবস্থার প্রতিবাদে ফ্রান্সে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হলো ব্যাপক গণবিক্ষোভ। দিনভর শান্তিপূর্ণভাবে লাখ লাখ মানুষের পদযাত্রা চললেও সন্ধ্যার পর রাজধানী...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পরিষেবা অবক্ষয়ের প্রতিবাদে ফের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। গত সপ্তাহের ভয়াবহ দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের পুনরাবৃত্তি রুখতে শনিবার রাজধানী প্যারিসসহ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর