শিশু অপহরণের হুমকি দিয়ে ৬০০ বাড়ির দরজায় চিঠি

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৮:২৮ পিএম

বগুড়ার কাহালুতে শিশু অপহরণের হুমকি দিয়ে চাঁদা চেয়ে প্রায় ছয়শ’ বাড়ির দরজায় রাতের আঁধারে চিঠি সেঁটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরইমধ্যে গ্রামটিতে নিরাপত্তা টহল শুরু করেছে পুলিশ, দুর্বৃত্তদের ধরতে শুরু করেছে অভিযান।

কম্পিউটারে কম্পোজ করা ছোট ছোট বেনামি চিরকুট নিয়ে আতঙ্কিত বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা। রোববার সকালে ঘুম থেকে উঠে বাড়ির দরজায় লাগানো এমন চিরকুটে পেয়েছেন অনেকেই।

চিরকুটে লেখা রয়েছে, সন্তানের ক্ষতি না চাইলে ৬ অক্টোবর নয়াপুকুর পাড়ের সোলার প্যানেলের খুঁটিতে বাঁধা বাক্সে দিয়ে আসতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা। এ অবস্থায় অপহরণ আতঙ্কে সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা।

এলাকাবাসী জানান, শিশুদের নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। অনেক শিশুও ভয়ে ঘর থেকেই বের হওয়া বন্ধ করে দিয়েছে।

এই অবস্থায় নিজ এলাকাকে চাঁদাবাজমুক্ত করতে প্রশাসনের সাহায্য চেয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, কে বা কারা এমন পোস্টার লাগিয়েছেন- আমরা তা জানার চেষ্টা করছি। কেউ এগুলো লাগাতে দেখেও নি। কেউ জানেও না।

বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মকর্তারা৷ নিরাপত্তা জোরদার করতে সেখানে পালাক্রমে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

বগুড়ার পুলিশ সুপার প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, তদন্ত চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি দেখছি।

চিরকুট দিয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর