‌‘চাঁদা দিন, নইলে শিশু অপহরণ’, বগুড়ায় বাড়ি বাড়ি পোস্টার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম

বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা দাবি করে অন্তত ৬০০ বাড়িতে পোস্টার সাঁটিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দিলে শিশুদের অপহরণেরও হুমকি দেওয়া হয়েছে পোস্টারে। এমন অবস্থা আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। এমনকি বন্ধ করে দিয়েছেন শিশুদের স্কুলে যাওয়ায়।

রোববার সকালে উপজেলার মুরইল ইউনিয়নের বাসিন্দাদের বিষয়টি নজরে আসে। পরে পুলিশে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের আর্থিক ও পারিবারিক অবস্থা বিবেচনা করে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। এছাড়া পোস্টারে ছয় তারিখের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে টাকা রাখতে বলা হয়েছে। আরও বলা হয়েছে- টাকা না দিলে আগামী সাত তারিখের পর শিশুরা হারিয়ে গেলে কোনো কিছু করার থাকবে না।

পোস্টারে চাঁদা দাবি করা ব্যক্তি কে বা কারা, তা না খুঁজে অল্প কিছু টাকার জন্য শিশুদের বিপদে না ফেলার ব্যাপারেও হুঁশিয়ার করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে টাকার সঙ্গে একটি কাগজে নিজের নাম লিখে বাক্সে ফেলার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

সকালে ওই এলাকা পরিদর্শন করে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। কারা কারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর