পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ পিএম

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন পণ্য রপ্তানি আয় গত বছরের চেয়ে ৯.৫১ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে ১৩.৬৮ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে দেশ ১২.৪৯ বিলিয়ন ডলার আয় করেছিলো। রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এতথ্য প্রকাশ করেছে।

গত আগস্টে পণ্য রপ্তানি থেকে ৪.৭৮ বিলিয়ন ডলার অর্জন করেছে দেশ। ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ৩.৫০ বিলিয়ন ডলার। অর্থাৎ, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। 

রপ্তানি আয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৯.৫১ শতাংশ। বাংলাদেশের রপ্তানিকারকরা শুধু সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে ৪.৩১ বিলিয়ন ডলার আয় করেছে। রপ্তানি আয় বেড়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ১০.৩৭ শতাংশ। রপ্তানি আয়ে বাংলাদেশের ইতিবাচক ধারা বজায় রেখেছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

গত ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে মোট ৫৫.৫৬ বিলিয়ন ডলার আয় করেছিলেন বাংলাদেশের রপ্তানিকারকরা। ২০২১-২২ অর্থবছরের চেয়ে এই আয় ছিলো ৬.৬৭% বেশি। ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে ৫২.০৮ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে ৬২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য রয়েছে সরকারের।

তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেয়া তথ্য থেকে দেখা যায়, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে তৈরি পোশাক থেকে দেশের রপ্তানি আয়ের প্রধান অংশ এসেছে, ১১.৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮৫.৮৯% এসেছে তৈরি পোশাক থেকে। এই সময়ে গত বছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাক থেকে আয় বেড়েছে ১৩.০৭%।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬.৭৬ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১৯.৭০%। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৫.৪২%। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পণ্য রপ্তানির মোট আয়ের অর্ধেকই এসেছে নিট পোশাক থেকে। ওভেন পোশাক থেকে এসেছে ৪.৮৫ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৪.৯৭%। 

পোশাক খাত ছাড়াও রপ্তানিতে ভালো খবর দিচ্ছে ওষুধ শিল্প। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ওষুধ রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় ২৬%। প্লাস্টিক দ্রব্য রপ্তানিও গত বছরের জুলাই-সেপ্টেম্বরের চেয়ে বেড়েছে ১৬.২৪%।

এআর
তৈরি পোশাক (আরএমজি) খাতের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
বাংলাদেশের লাখ লাখ পোশাক শ্রমিক এবং কারখানা মালিকরা বৃহস্পতিবার একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে ভোট দেবেন। তাদের প্রত্যাশা, নতুন সরকার দেশের বৃহত্তম এই শিল্পকে রক্ষা করতে সক্ষম হবে। উল্লেখ্য,...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর