উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১২:৪৫ এএম

রাজধানীর দক্ষিণখানে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোসাব্বির হোসেন চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে উত্তরার দক্ষিণখানের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মোসাব্বিরকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী। 

নিহতের স্বজনদের বরাতে দিয়ে তিনি জানান, নিহতের বন্ধু জাবেদ মৃধা (২৩) নোমান নামে এক যুবকের কাছে দুই হাজার টাকা পান। ওই ঘটনাকে কেন্দ্র করে বটতলা এলাকায় নোমানকে থামান জাবেদ। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় নোমান ধাক্কা দেয় জাবেদকে।

এ দেখে মোসাব্বির হোসেন এগিয়ে গিয়ে প্রতিবাদ করেন। এসময় নোমান তার বন্ধুদের ফোন করে ডেকে আনেন। পরে সিফাত, আকাশ, লতিফ, হিমুসহ ১০/১২ জন ঘটনাস্থলে ছুটে এসে মোসাব্বিরদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সিফাত ও আকাশ মোসাব্বিরকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে সেখান থেকে শরীফ নামে একজন মোসাব্বিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হামলাকারীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

নিহত মোসাব্বির দক্ষিণখান থানাধীন দক্ষিণ আজমপুর বটতলা জালাল উদ্দিন সরণির মো. মোতালেব ও নাসিমা আক্তারের ছেলে। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর