বিএনপিকে শেষ বার্তা দিলেন ওবায়দুল কাদের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম

নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা থাকবেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটাই বিএনপির প্রতি শেষ বার্তা।

বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

নির্বাচন কোন সরকারের অধীনে হবে, তা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি অবস্থান বিপরীত মেরুতে। বিএনপি ও সমমনারা দুর্গা পূজার শেষে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৮ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষনা দেন। তিনি বলেন, ‘আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তারপর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থামব না। অনেক বাধা আসবে এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’

বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সরকার তরফ থেকে বলা হচ্ছে, ভোট কীভাবে হবে, তা সংবিধানে বলা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকবে ভোটের সময়। কেউ চাইলে ভোটে না আসতে পারে। তবে বাধা দিতে পারবে না কেউ।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ নানা পক্ষ প্রদান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার চেষ্টায় আছে। তারা সংলাপে বসারও পরামর্শ দিচ্ছে।

তবে, বিএনপি বলছে, তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় বসতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, সংলাপ হতে পারে, তবে সে জন্য বিএনপিকে শর্ত ছাড়তে হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের বুধবারের সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘মির্জা ফখরুলের পকেট গরম মালপানি আরও আসছে। ধমক দেয় আওয়ামী লীগকে, ভয় দেখায়। মির্জা ফখরুল পাঁচতারা হোটেলে নাস্তা খায় আর আর তিন ঘণ্টা অনশন করে। বিদেশি জুস খেয়ে অনশন ভঙ্গ করে।’

‘যে আন্দোলন তারা করছে আর আমাদের বার্তা দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এভাবে বারবার বলবেন না।’

ফখরুল বার্তা দেওয়ার কে- এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কার কাছে ক্ষমতা দেবে শেখ হাসিনা? আপনার কাছে? খণ্ডিত ব্যক্তির কাছে? আমি আপনাকে শেষ বার্তা দিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের বার্তা।’

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর