রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০১:২৩ পিএম

অতি বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাওয়া ঝুলন্ত সেতুটি দীর্ঘ এক মাস ১৬ দিন পর ভেসে উঠেছে। চলাচলের উপযোগী হওয়ায় পর্যটন এলাকায় দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

শুক্রবার সকালে পর্যটন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুলন্ত সেতু থেকে পানি সরে যাওয়ায় আবারো নতুনভাবে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঘষামাজার কাজ।

পর্যটকদের জন্য এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সবার জন্য উপযোগী করে গড়ে তোলা হচ্ছে পর্যটন এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি আগত পর্যটকসহ সাধারণ ব্যবসায়ীরা।

দেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি হ্রদ, পাহাড় ও ঝর্ণার মিলন মেলার জেলা রাঙ্গামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর এই জেলায় দেশী বিদেশী কয়েক লক্ষ পর্যটক ভ্রমণ করেন। রাঙ্গামাটিতে আগত পর্যটকদের পছন্দের তালিকায় থাকে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন ম্যানেজার আলোক বিকাশ চাকমা জানান, এবারের বর্ষা মৌসুমে রাঙ্গামাটিতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে ডুবে যায় ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু। এ কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে ঝুলন্ত সেতু বন্ধ করে দেয়া হয় এবং পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা দেয়া হয়। 

তিনি বলেন, পানি কমে যাওয়ার ফলে ঝুলন্ত সেতু ভেসে উঠায় গতকাল এক মাস ১৬ দিন পর আবারো আমরা পর্যটকদের জন্য ঝুলন্ত সেতু চলাচলের জন্য খুলে দেয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে পর্যটন এলাকায় পরিচ্ছন্নতাসহ পর্যটকদের চলাচলের উপযোগী করতে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে আমরা পুরো এলাকাটি সবার জন্য চলাচলের উপযোগী করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. রমজান আলী জানান, বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে পর্যটনের ঝুলন্ত সেতুটি ডুবে থাকার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা বিগত দেড়মাস আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিস্থিতি এখন আবার স্বাভাবিক হওয়াতে আশা করছি আগের ক্ষতি পুষিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবো।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় প্রায় প্রতিবছরই ঝুলন্ত সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির স্তর ১০৯ ফুট থাকলেও হ্রদে ১০৫ ফুট পানি হলেই ডুবে যায় পর্যটনের এই ঝুলন্ত সেতু। এ কারণে পুরানো ঝুলন্ত সেতুসহ পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য আরও আধুনিকায়ন করার দাবি এলাকাবাসীর।

 

একাত্তর/জো
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর