সর্বজনীন পেনশনের ১১ কোটি ৩১ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৪:০২ পিএম

সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কিনেছে সরকার। সেই ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার সর্বজনীন পেনশনের হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানাতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সর্বজনীন পেনশন তহবিল নামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশ নেওয়া সবার জমা দেওয়া অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশের ভিত্তিতে পেনশনারের মাসিক অ্যানুয়াটি হিসাব করে একজন পেনশনারের মাসিক পেনশন প্রদান করা হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি কত টাকা, কত সময় পর্যন্ত জমা দিয়ে, কী পরিমাণ পেনশন প্রাপ্য হবেন তার একটি সম্ভাব্য হিসাব দেখানো হয়েছে-  যা বাস্তবসম্মত।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি জমা হয়েছে। আজ জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ড কিনে বিনিয়োগের উদ্বোধন করা হলো।’

অনুষ্ঠান শেষে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ বিনিয়োগের জন্য কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান কর্তৃপক্ষের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে হস্তান্তর করেন।

অর্থমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন স্কিমের জমানো অর্থ সুরক্ষিত থাকবে। সবচেয়ে সুরক্ষিত জায়গা ট্রেজারি বন্ডে জমানো অর্থ বিনিয়োগ করা হয়েছে। যারা অংশগ্রহণ করবে তারা সবাই এটার মালিক। প্রতি কোয়ার্টারে এই পেনশন স্কিমে জমা ও বিনিয়োগের অর্থের তথ্য জনগনকে জানানো হবে।

কেএসএইচ
সদ্য চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক চাঁদা দিতে হলে শতকরা ৭০ পয়সা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ কেউ এক হাজার টাকা জমা দিলে তাকে সাত টাকা সার্ভিস চার্জ দিতে হবে।...
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, ১০ বছর পর্যন্ত চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করা যাবে। দেশের বাইরে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও এ স্কিমে অংশ নিতে পারবেন।বৃহস্পতিবার দুপুরে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর