এমএফএসে সর্বজনীন পেনশনের চাঁদার চার্জ শতকরা ৭০ পয়সা

অর্থাৎ কেউ এক হাজার টাকা জমা দিলে তাকে সাত টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম

সদ্য চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসিক চাঁদা দিতে হলে শতকরা ৭০ পয়সা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ কেউ এক হাজার টাকা জমা দিলে তাকে সাত টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি করে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য সব এমএফএস প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাটি সার্কুলার আকারে জারি করে দেশের মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, সর্বজনীন পেনশন অনলাইনে নিবন্ধন করে যে কোনও একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইলে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা আছে। সর্বজনীন পেনশন স্কিম সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই সেবার চার্জও শূন্য দশমিক ৭ শতাংশ হবে।

অনলাইনে নিবন্ধনের পর এমএফএসের মাধ্যমে ‘পারসন টু গভর্নমেন্ট (পি টু জি)’ পদ্ধতিতে পেনশন হিসাবে টাকা জমা দেয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএমএস দিয়ে জমার বিষয়টি নিশ্চিত করবে।

সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী, এ কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন গ্রাহক। চাঁদা পরিশোধের পর তিনি মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন ১৫ বছর। শুরুতে প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি- এই চার শ্রেণির মানুষ পেনশন কর্মসূচির আওতায় আসছেন।

মাসিক চাঁদা ধরা হয়েছে সর্বনিম্ন ৫০০ টাকা, আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

কেএসএইচ
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনে বড়ো ধরনের কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, নগদ বা রকেটের...
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (১ জুলাই হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত) মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কিনেছে সরকার। সেই ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর