চলতি সংসদে পাস হচ্ছে না গণমাধ্যমকর্মী বিল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম

চলতি একাদশ জাতীয় সংসদে পাস হচ্ছে না গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল।

সোমবার সংসদের বৈঠকে এ বিলটির ওপর রিপোর্ট উত্থাপনের জন্য পঞ্চম দফায় আরও ৯০ দিন সময় নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নির্দিষ্ট সময়ে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে না পারায় সংসদে আরও ৯০ দিন সময় চান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে সংসদ তাতে সায় দেয়।

গত বছরের ২৮ মার্চ আলোচিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ সংসদে তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে না পেরে কয়েক দফা সময় বাড়িয়ে নেয় সংসদীয় কমিটি। সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে, বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে এখনও কোনো ধরনের আলোচনাও হয়নি।

খসড়া আইনটি সংসদে ওঠার পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং গণমাধ্যম মালিকদের সংগঠন এর অনেকগুলো ধারা নিয়ে বিরোধিতা করেছে।

চলতি সংসদে এই বিলটি নিয়ে প্রতিবেদন জমা না দিলে তা তামাদি হয়ে যাবে। সরকার বিলটি পাস করতে চাইলে আগামী দ্বাদশ সংসদে নতুন করে খসড়া আইন তুলতে হবে।

চলমান ২৫তম অধিবেশনই একাদশ সংসদের শেষ অধিবেশন হতে পারে।

কেএসএইচ
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে মঙ্গলবার এক ভিন্নধর্মী ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ শপথ অনুষ্ঠান শেষ হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সংসদ সদস্য পদের পাশাপাশি...
একাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মো. আফজাল হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যখন দেশের মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত জোট বার বার অগ্নিসন্ত্রাস, সংঘাত, মানুষ হত্যা, মামলা, নানাভাবে মানুষকে...
শেষ হলো চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। আগামী ২৯ জানুয়ারি এই সংসদের মেয়াদ শেষ হবে। ঘটনাবহুল এই সংসদের মেয়াদে বৈশ্বিক মহামারী করোনাকাল পারসহ একই সংসদে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড ৩১ জন সদস্য মারা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর