শতভাগ ভোটকাণ্ডে জড়িত কর্মকর্তাদের খুঁজছে দুদক

একাদশ সংসদ নির্বাচন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি ভোট কারচুপির সাথে জড়িত ডিসিসহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহে কাজ করছে সংস্থাটি। 

বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের এসব কথা জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। 

আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিলো প্রশ্নবিদ্ধ। দুদকের কাছে অভিযোগ রয়েছে, এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা।

২০২৫ সালের জানুয়ারিতে এসব অভিযোগের ভিত্তিতে দুদকের পাঁচ সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। সেই অনুসন্ধানী দল রাতের ভোট খ্যাত ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রসহ জালিয়াতির তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। 

এদিকে, আদালতের আদেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালিয়েছে দুদক। 

বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করেছে। 

এর আগে ২২ জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের বাসায় সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পায় দুদক।

আরবিএস
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর