আত্রাই ও রাণীনগরে ককটেল বিস্ফোরণ, আহত চার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

নওগাঁর আত্রাই ও রাণীনগর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে জেলা পরিষদ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলার রেলগেইট সংলগ্ন বিষ্ণুপুর ছোট ব্রিজে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী জয়নাল সরদার ও চালক জুয়েল হোসেন নামে দুইজন আহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় জেলার আত্রাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন।

পৃথক ঘটনায় অজ্ঞাতদের নামে থানায় মামলা হয়েছে।

রাণীনগর উপজেলার মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আহত জয়নাল সরদার জানান, ওইদিন তারা দলীয় কাজ শেষে তিন মোটরসাইকেলে বড়গাছা থেকে রাণীনগরের দিকে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার রেলগেইট সংলগ্ন বিষ্ণুপুর নামক স্থানের ছোট ব্রিজে এলেই তাদের মোটরসাইকেল লক্ষ্য করে কে বা কারা তিনটি ককটেল নিক্ষেপ করে।

এ ঘটনায় রাতেই জয়নাল সরদার বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগ সাহেবগঞ্জ দলীয় কার্যালয় হতে শান্তি মিছিল বের করে আহসানগঞ্জ রেল স্টেশন চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলো। মিছিলটি স্টেশনের পশ্চিম পার্শ্বে আসা মাত্র মিছিলকে লক্ষ্য করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ আত্রাই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর উপজেলার ভবানীপুর গ্রাম হতে এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দুকে আটক করে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

অপরদিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জোর তৎপরতা চলছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

একাত্তর/আরএ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর