শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের কাজ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু হতে যাচ্ছে ৪ অক্টোবর। সাভারের হেমায়েতপুরে থেকে ঢাকার অফতাব নগর পর্যন্ত পথটিকে বলা হচ্ছে মেট্রোরেল ৫ নর্দান রুট। প্রায় ২০ কিলোমিটারের এই পথে থাকছে সাড়ে ছয় কিলোমিটার উড়াল পথ। আর পাতাল পথ থাকবে সাড়ে ১৩ কিলোমিটার।

মেট্রোরেল -৫ কে দুটি অংশে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে নর্দান রুট। যা সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর, বনানী হয়ে যাবে ভাটার পর্যন্ত। আরেকটি সাউদার্ন রুট। যা মিরপুর সড়ক হয়ে পান্থপথ-হাতিরঝিল-দিয়ে যাবে আফতাব নগর পর্যন্ত।

এর মধ্যে নর্দান রুটের ডিপোর জন্য ৯৯.২৫ একর জমি উন্নয়ন কাজ শুরু হবে। শনিবার এই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ১শ’ ৮৯ কোটি টাকার একটি চুক্তির অধীনে জাপানের টিএও করপোরেশন এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগে শুরু হবে এই কাজ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০২৮ সালের মধ্যে পাতাল রেলের কাজ শেষ হবে।

এই পথের ১৩.৫ কিলোমিটার পথ থাকবে মাটির নিচে। আর ৬.৫ কিলোমিটার পথ থাকবে মাটির ওপরে। মোট ২০ কিলোমিটারের এই পথে স্টেশন থাকবে ১৪টি। এর মধ্যে ৯টি পাতালে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮.৫৫ কোটি টাকা।

২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য মেট্রোরেল কর্তৃপক্ষের। কাজ শেষ হলে প্রতিদিন প্রায় ১২ লাখ ৩০ হাজার মানুষ মেট্রোরেলে যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/আরএ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী সরকার ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। 
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানোর মামলায় ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর