মুসলিম নারীদের স্বাধীন প্রকাশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:২১ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হাতে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম নারীরা যেন স্বাধীনভাবে জনসমক্ষে নিজেদের উপস্থাপন করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সৌদি আরবের জেদ্দার হিলটন হোটেলে অনুষ্ঠিত সোমবার ইসলামে নারীর মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই গণহত্যাকে অমানবিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেন।

ইসলামে নারীর মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সম্মানীত অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পশ্চিমাদের কথিত মানবাধিকারের সমালোচনা করে অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতির জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

ইমেজ: বাসস

প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেখ হাসনিা জানান, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দুই লাখ নারী ও কিশোরীর অমানবিক নিপীড়নের কথা উল্লেখ করেন। তুলে ধরেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার বাবা-মাসহ পরিবারের নারী ও শিশুদের নির্মম হত্যার কথাও।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৭ সালে মিয়ানমারের হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুকে আশ্রয় দিয়েছে।

এসময় প্রধানমন্ত্রী পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী প্রস্তাবগুলো-

প্রথমত, ফিলিস্তিনে অবিলম্বে সংঘাতের অবসান এবং সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের- বিশেষ করে নারী ও শিশুদের উপর অপরাধের বিচার।

দ্বিতীয়ত, সমস্ত অপরাধ, সহিংসতা, বৈষম্য ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়াকে ‘না’ বলুন।

তৃতীয়ত, এসডিজি-৫ পূরণের লক্ষ্যে লিঙ্গ সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিন।

চতুর্থত, মুসলিম নারীরা যেন ইচ্ছেমতো স্বাধীনভাবে জনসমক্ষে নিজেদের উপস্থাপন করতে পারেন- তা নিশ্চিত করুন।

পঞ্চমত, নারী ক্ষমতায়ন ও মূল স্রোতে নারীদের ভূমিকার উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ, বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এ সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশেরে নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন। এসময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

কেএসএইচ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর