দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বুধবার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল পাঁচটায় কমিশন বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

মঙ্গলবার দুপুরে ইসি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনাররা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক করেন। কমিশনের বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানাবেন। তবে এনিয়ে কোনো তথ্য দেননি কমিশন সচিব।

মঙ্গলবার দুপুর দুইটায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, তফসিল ঘোষণার বিষয়ে বুধবার সকাল ১০টায় কমিশন গণমাধ্যমকে জানাবে। পরে বিকেলে ইসি নিজেদের মধ্যে বৈঠক করবে।

ডোনাল্ড লুর চিঠি নিয়ে করা এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এতে কমিশনের তফসিলের ওপর প্রভাব পরবে না। ওই চিঠি সম্পর্কে কমিশন অবহিত নয়, কারণ চিঠি কমিশনকে নয়, দলগুলোকে দেয়া হয়েছে।

বরাবরই প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।

২০১৯ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ জাতীয় সংসদ। এ হিসেবে চলতি সংসদের  মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ আরও তিন মাসের মত থাকলেও অধিবেশন আর বসছে না।

সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে, সংসদ নির্বাচনের স্বার্থে মেয়াদের শেষ ৯০দিনের মধ্যে এই বিধানটি সংবিধানে শিথিল করা হয়েছে। ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে।

আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সব দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সংলাপ করেছে নির্বাচন কমিশন। ৪৪টি দলের মধ্যে সাড়া দেয়নি ১৮টি দল আর নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করেছে ৯টি দল। এ বাস্তবতায় ঘোষণা করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ।

দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

একাত্তর/এসি/কেএসএইচ/
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর