৭১ টিভিতে সংবাদ প্রচারের ৪৮ ঘন্টার মধ্যেই বাড়ির পথে চলাচলের জন্য নতুন করে রাস্তা পেলেন জামালপুরের ফকির আলী। ৫ জুলাই ৭১ টিভির সংবাদ বিস্তারে '১০ ফিট দেওয়াল টপকিয়ে বাড়িতে আসা-যাওয়া করেন ফকির আলী' এই শিরোনামে একটি সংবাদ প্রচার হলে টনক নড়ে প্রশাসনের।
বুধবার (৭ জুলাই) রাষ্ট্রপতি আব্দুল হামিদের হস্তক্ষেপে দেওয়াল ভেঙ্গে ফকির আলীর পরিবারের জন্য চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে।
এদিন বেলা ১২টায় উপজেলার স্বেচ্ছাসেবক ও স্থানীয় কাউন্সিলকে নিয়ে দেওয়াল ভাঙার কাজ শুরু করেন পৌরসভা মেয়র নজরুর ইসলাম সওদাগর। ১০ফিট দেওয়াল ভেঙে চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ভালো রাস্তা নির্মানের আশ্বাস দেন মেয়র নজরুল ইসলাম।
এতো দ্রুত সময়ের মধ্যে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হওয়ায় ৭১ টিভিকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগি ফকির আলী ও তার পরিবার।
একাত্তর/আরবিএস
