‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন, দুটি বগি ভস্মীভূত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এ সময় বগিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ওই ট্রেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, খবর দেওয়া হলে পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ট্রেনটির দুটি বগি পুড়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল। 

পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণার পরই রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে তফসিলকে প্রত্যাখান করে টাঙ্গাইল, বগুড়া ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি।

এর মাঝেই মধ্যরাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে।
 
এর আগে সন্ধ্যায় বগুড়ার ফুলদীঘি এলাকায় মশাল মিছিল বের করে বিএনপির শতাধিক নেতাকর্মী। এসময় তারা, নির্বাচন প্রতিহতে মাঠে থাকার ঘোষণা দেন। মিছিল চলাকালে ঢাকা-রংপুর মহাসড়কে লরিতে আগুন ধরিয়ে দেন তারা।
 
টঙ্গীতে সড়কে অবস্থান নিয়ে মশাল মিছিল করে গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় তফসিল প্রত্যাখান করে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তারা। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায়ও মশাল মিছিল করা হয়। এতে পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে ভুরুলিয়া এলাকায় রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যান দলটির কয়েকজন কর্মী। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

তফসিলকে একতরফা দাবি করে প্রতিবাদ জানাতে মাঠে নামে হবিগঞ্জ বিএনপি। লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান করেন দলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগও তা প্রতিহত করতে গেলে উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এআর
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর