রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ভোটের দিন পেছানোর অনুরোধ রওশনের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেছানোর অনুরোধ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ সময় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার জন্যও রাষ্ট্রপতিকে অনুরোধ করেন রওশন এরশাদ।

রোববার দুপুর ১২টার দিকে রওশর বঙ্গভবনে যান, সেখানে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান করেন। 

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রওশন এরশাদের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, রাহগির আল মাহী এরশাদ সাদ, রওশন আরা মান্নান ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বঙ্গভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকরা রওশনের কাছে জানতে চান, নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে রাষ্ট্রপ্রধান কী বলেছেন। উত্তরে জাপার প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ বলেন, রাষ্ট্রপতি বলেছেন, উনি দেখবেন। তফসিল পেছানোর আহ্বান জানিয়েছি। ইনকাম ট্যাক্সের ফাইল তো লাগবে। ৩০ নভেম্বর আয়কর জমা দেওয়ার শেষ দিন। সেটা ছাড়া তো নমিনেশন দেওয়া যাবে না। সে কারণে রাষ্ট্রপতিকে বলেছি তফসিল পেছানোর জন্য।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ওরকম কিছু বলা হয় নাই। বলেছি, আলাপ আলোচনা করতে। কথা বললে অনেক সময় অনেক ভালো কিছু বের হয় সেই জন্য আলাপ আলোচনার কথা বলেছি। জাপার দলের মনোনয়ন বা প্রতীক নিয়ে কোনো কথা হয়নি।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন রওশন এরশাদ

তিনি বলেন, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়, সাক্ষাতের সময় রওশন এরশাদ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান।

রওশন রাষ্ট্রপতিকে জানান যে তার দল, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির একটি নির্বাচনমুখী দল। নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি।’

‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাকে আমরা স্বাগত জানাই’, রওশন এরশাদ বলেন।

প্রেস উইং জানায়, রওশন এরশাদ তফসিলের সময় বাড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন। কারণ হিসেবে তিনি জানান যে, নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলো আরো সময় দরকার। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের নির্ধারিত শেষ দিন। অন্যদিকে আয়কর রিটার্ন দাখিলেরও শেষ দিন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, “সংবিধানকে অক্ষুন্ন রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করবে।”

রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রকেও সমুন্নত করতে হবে।

শনিবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করার কথা জানান রওশন।

অন্য দিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে চেয়ারম্যান জিএম কাদেরের নমুনা সই ইসিতে জমা দিয়েছে জাপা।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই তাতে।

তবে কোন চিঠি ইসি আমলে নেবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক সংস্থাটি।

এর আগে, গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। তবে সেই সাক্ষাতের বিষয়ে বঙ্গভবন কিংবা জাপা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। 

এআর/কেএসএইচ
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর