ভরদুপুরে মিরপুরে বিআরটিসি বাসে আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন ভরদুপুরে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুইটা ৪৬ মিনিটে ওই আগুন নির্বাপণ করা হয়। 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

তার মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এতে ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

সবশেষ সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের আগুনে পড়লো বিআরটিসির একটি যাত্রীবাহী বাস। 

একাত্তর/এসি
দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শনিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে।
আটক নেতাকর্মীদের মুক্তির দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছয় জানুয়ারি সকাল ছয়টা থেকে আট জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। এই ঘোষণার মধ্য দিয়ে ভোটের দিনও...
বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
দুই জানুয়ারি থেকে লাগাতার হরতাল-অবরোধের পাশাপাশি গণকারফিউ কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি ও আন্দোলন করা দলগুলো। সে লক্ষ্যে সবাইকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর