সংকটে ধুঁকছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০১:৫০ পিএম

সার্বক্ষনিক অক্সিজেন সাপোর্টের বিকল্প উৎস নেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। এতে করোনা চিকিৎসায় বিরাজ করছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। বিদ্যুৎ বিভ্রাটে এই আধুনিক হাসপাতালে রোগীদের অবস্থা অনেকটাই নাকাল। এতে প্রভাব পড়ছে কোভিড আক্রান্তদের অক্সিজেন সরবরাহেও।

হাস্পাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণকাজও চলছে ধীরগতিতে। এতে করোনা পরিস্থিতির অবনতি হলে চিকিৎসা সেবায় বিপর্যয়ের আশংকা করছেন সাধারণ মানুষ। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সেন্ট্রাল অক্সিজেন চালুসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার জনসংখ্যা প্রায় ৩০ লাখ। বিশাল এই জনগোষ্ঠীর জন্য জেলায় মাত্র ২১৪ টি করোনার বেড রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে ৫০ টি। শুধু তাই নয় করোনার চিকিৎসায় আধুনিক কোনো যন্ত্রপাতি নেই এখানে। 

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, আইসিইউ, আরটিপিসিআর ল্যাব, হাইপ্রোন্যাজল ক্যানোলাসহ চিকিৎসা ব্যবস্থার ব্যাপক ঘাটতি রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দীর্ঘদিন যাবৎ জেনারেটর বিকল থাকায় আইসোলেশন ও হাসপাতালে নির্ধারিত ওয়ার্ডে থাকা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। লোড শেডিংয়ের প্রভাব পড়ছে ম্যানুয়েল পদ্ধতিতে অক্সিজেন সরবরাহেও।

ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ ঘাটতির ফলে করোনা আক্রান্ত রোগীরা সঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না। এতে জীবনের ঝুঁকির পাশাপাশি ভীত-সন্ত্রস্ত রয়েছে রোগীদের স্বজনরা। তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছেন। 

আরও পড়ুন: মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা চলবে না, আসামে আসছে নতুন আইন

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সংশ্লিষ্টরা জানান, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণের কাজ চলছে। বর্তমানে ২২টি সিলিন্ডার দিয়ে ম্যানুয়েল পদ্ধতিতে অক্সিজের সরবরাহের কাজ চললেও পরিস্থিতির অবনতি হলে তা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। জেলায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের। আর সুস্থ হয়েছে ৩ হাজার ৮২৭ জন। 


একাত্তর/আরবিএস 

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর