ডেমরায় বাসের সাথে লেগুনার সংঘর্ষে তিনজন নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম

রাজধানীর ডেমরায় একটি বাস ও একটি লেগুনার সংঘর্ষে লেগুনার তিনজন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুইজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার জানান, লেগুনাতে ১২-১৩ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠিয়েছে।

সেখানে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং দুইজনের অবস্থাও গুরুতর বলে জানান তিনি। বাকি যাত্রীদের বিষয়েও খবর নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর