জুরাইনে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম

রাজধানীর জুরাইনে জেলি লিচু গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে, চিকিৎসকরা বলছেন- ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে না।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম রোজা (৮) স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. রাশেদ। তিনি কনফেকশনারির দোকান চালান।

শিশুটির মা রুমা আক্তার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বিকেলে দোকান থেকে জেলির লিচু কিনে তা খাওয়ার পর রোজা ছটফট করতে থাকে । এসময়, আমি হাত দিয়ে তার গলা থেকে লিচুটি বের করার চেষ্টা করলে সে বমি করে অসুস্থ হয়ে পরে। এসময় দ্রুত রোজাকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাই, সেখান থেকে মিডফোর্ট হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রোজাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হবার দিনে, ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে তিন ঘণ্টায় চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দির মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর