নূর, মমতাজের সঙ্গে এবার ভোটের মাঠে ফেরদৌসও

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন বেশ কয়েকজন তারকা। তবে বরাবরের মতো এবারও নিজেদের অবস্থানে অটুট আছেন ‘বাকের ভাই’ খ্যাত নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর এবং ‘ফোক সম্রাজ্ঞী’ মমতাজ বেগম।

এবার নৌকার নতুন মাঝি হিসেবে তারকা জগত থেকে যুক্ত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

নীলফামারী-২ (সদর) আসন থেকে নূর, ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) আসনে ফেরদৌস, আর মমতাজ পেয়েছেন মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর উপজেলা, হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন, পুটাইল ইউনিয়ন) থেকে নির্বাচন করার দলীয় মনোনয়ন।

রোববার বিকেলে ২৯৮ আসনে দলের প্রার্থীদের ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আসাদুজ্জামান নূর ও মমতাজ দুজনেই সংসদ সদস্য। ২০০১ সাল থেকেই আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন নূর। অন্যদিকে নবম জাতীয় সংসদে সংরক্ষিত আসন থেকে আইনসভায় বসেন। এরপর দশম ও একাদশ সংসদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যান।

এদিকে ক্রিকেট তারকাদের মধ্যেও দুজন মনোনয়ন পেয়েছেন।

এবারের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক রুবেল, অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেতা সিদ্দিকুর রহমান, নায়িকা সিমলাসহ আরও অনেকে।

কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর