বিকিনি নিয়ে কঙ্গনার খোঁচা, ধুয়ে দিলেন কৃতি স্যানন

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিতর্কিত মন্তব্য করার পর আর চুপ থাকেননি 'ককটেল ২' খ্যাত কৃতি। সমাজমাধ্যমে কড়া প্রশ্ন তুলে কৃতির সোজা জবাব, ‘কবে থামবে নারীদের পোশাক নিয়ে এই উপদেশ দেওয়া?’

গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে
বিজ্ঞাপনে কৃতির পরা একটি আধুনিক ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ, কেপ ও ড্র্যাপড স্কার্ট দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সেই আগুনে ঘি ঢেলে সোমবার সন্ধ্যায় কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে খোদ কৃতিকে খোঁচা দিয়ে লেখেন, কেউ কেন নিজের ভাইকে বিকিনি বা অন্তর্বাস পরে রাখী বাঁধতে যাবে? পুরো বিজ্ঞাপন অভিযানটিকে ইচ্ছাকৃতভাবে অশালীন বলেও কটাক্ষ করেন কঙ্গনা।


এই আক্রমণের জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে ধুয়ে দিয়েছেন কৃতি। ক্ষোভ জানিয়ে তিনি লেখেন, উৎসবের আসল সৌন্দর্য পোশাকে থাকে না, থাকে আবেগ এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসায়। কত বছর ধরে জাতিগত ফ্যাশনের বদল ঘটেছে, কিন্তু আজও নারীদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা মাপা হয় কেবল তাঁর পোশাক দিয়ে! আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য থাকে হৃদয়ে, কোনো পোশাকের নেকলাইনে (ডিজাইনে) নয়!


পোশাক বিতর্কের পাশাপাশি ভাইয়ের বদলে নিজের পোষ্য কুকুরকে রাখি পরানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন কৃতি। সেই কটাক্ষের কড়া জবাব দিয়ে তিনি যোগ করেন, রাখিবন্ধন হলো সুরক্ষার এক পবিত্র বন্ধন। আমি ও আমার বোন একে অপরকে রাখি বাঁধি, কারণ আমরা জানি কোনো ভাইয়ের চেয়ে কম না হয়ে আমরা একে অপরকে আগলে রাখতে পারি। আর আমাদের এই প্রার্থনা ও ভালোবাসা আমাদের পোষ্য কুকুরের জন্যও প্রযোজ্য, কারণ তারাও আমাদের পরিবারেরই অংশ।

এক বিজ্ঞাপনের আধুনিক পোশাক এবং কৃতির প্রথাভাঙা দৃষ্টিভঙ্গি নিয়ে কঙ্গনা বনাম কৃতির এই বাগযুদ্ধ এখন নেটপাড়ার মূল চর্চার বিষয় হয়ে উঠেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর