টেকনোক্র্যাট তিন মন্ত্রীর পদত্যাগ কার্যকর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার পর রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মন্ত্রী, প্রতিমন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের ওই মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে। 

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গেলো ১৯ নভেম্বর তারা পদত্যাগ পত্র জমা দেন। 

তখন মোস্তফা জব্বার জানিয়েছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের পদত্যাগ পত্র জমা দিতে বলা হয়। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র গ্রহণ করলে তা কার্যকর হয়। 

একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসন সাংবাদিকদের বলেছিলেন, পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর হবে।

২০১৮ সালের নভেম্বরে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয় এবং তারা পদত্যাগপত্র জমাও দেন। বাকি মন্ত্রীরা সবাই রুটিন কাজ করে গেছেন।

সেসময় যেসব মন্ত্রী পদত্যাগপত্র দিয়েছিলেন, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এক মাস পর অর্থাৎ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর ঠিক আগের দিন।

এর আগে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগের সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরোনো কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে নতুন করে ছয়জনকে যুক্ত করা হয়।

২৯ সদস্যের নির্বাচনকালীন ওই মন্ত্রিসভায় সংসদে প্রতিনিধিত্বশীল বিরোধী দল থেকেও দুইজনকে রাখা হয়। ওই মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি আসেনি।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ (অনুসন্ধান) পদত্যাগ করেছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেন নাই বলেন জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর