গাজীপুরে ককটেল ফাটিয়ে দুই কাভার্ডভ্যানে আগুন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম

গাজীপুরে ককটেল ফাটিয়ে দুইটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টায় ঢাকা-বাইপাস মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ১৪-১৫ জন দুর্বৃত্ত ঝাজর এলাকায় লাবিব গ্রুপ ও ডিবিএল পোশাক কারখানার দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে। একপর্যায়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুইটিতে আগুন দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র সেশন মাস্টার আব্দুস সামাদ জানান,খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুইটির সামনের অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডিবিএল পোশাক কারখানার কাভার্ডভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সকাল ৬টার দিকে ৭-৮ টি মোটরসাইকেলে এসে ১৪-১৫ জন দুর্বৃত্ত কাভার্ডভ্যানের গতিরোধ করে। এসময় আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা কাচের আঘাতে আমার হাত কেটে গেছে।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘সকালে কে বা কারা দুইটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর