ডেঙ্গুতে তিন মৃত্যু, হাসপাতালে আরও ৭৪২

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬৩২ জনে।

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন। শনিবার ৬০৫ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৬ জন ও ঢাকার বাইরের ৫৮৬ জন। মৃতদের মধ্যে ২ জন ঢাকার, ১ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৩ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৮ হাজার ২৬৯ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুই লাখ ৫ হাজার ৪৩৭ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৮৫৫ এবং ঢাকার বাইরের দুই হাজার ১১৫ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৯ হাজার ১০৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ছয় হাজার ৪৭০ জন এবং ঢাকার বাইরের দুই লাখ দুই হাজার ৬৩৪ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৭০ জন। ভর্তির হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

একাত্তর/আরএ
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর