বাতাসে সীসার বিষ-৩

দেশজুড়ে বিষের কারখানা, যুক্ত আছেন চাইনিজরাও

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৮:৪৮ পিএম

গেলো সাত বছরে দেশে অসংখ্য অবৈধ ব্যাটারির কারখানা তৈরি হয়েছে। বন্ধ হওয়া কোনো কারখানার জায়গা ভাড়া নিয়ে দেশে এসব অবৈধ কারখানা তৈরি করছে চীনা ব্যবসায়ীরা। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এমন কারখানা তৈরির কোনো বৈধ কাগজপত্র না থাকলেও  তারা থাকছেন ধরা-ছোঁয়ার বাইরে। পরিবেশ অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থার এসব তথ্য জানা। কিন্তু অজানা কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। 

image


নারায়ণগঞ্জের মৈকুলি বাজারের পাশের এই কারখানাটি এক সময় টেক্সটাইল মিল ছিল। গত চার বছর ধরে এখানে ব্যাটারি তৈরি হচ্ছে। বাইরে কোনো সাইন বোর্ড নেই। ব্যাটারির নাম কি তাও কারও জানা নেই। এলাকাবাসী শুধু জানেন- এই ব্যাটারি কারখানা চাইনিজদের মালিকাধীন। একাত্তরের ক্যামেরাতেও দেখা যায় দেশীয় কর্মীদের সঙ্গে আছেন কয়েকজন চাইনিজ নাগরিক। যারা কাজের নির্দেশনা দিচ্ছেন। 

image


এই কারাখানা থেকেও রাতের বেলা এসিড গ্যাস, ক্লোরো ফ্লোরো কার্বন (সিএফসি) ও তীব্র ধোঁয়ার গন্ধ পান মানুষ। 

প্রতিবাদে গেলো রমজান মাসে সড়ক অবরোধ করে এর বিরুদ্ধে আন্দোলনও করেছেন এলাকাবাসী। স্মারকলিপি দিয়েছেন ইউএনও ও পৌর মেয়রের কাছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

image


কথা হয় ১৭ বছর ধরে কাজ করা অবৈধ ব্যাটারি কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি জানান, প্রভাবশালীদের জমি ভাড়া নিয়েই কারখানাটি চালাচ্ছে চাইনিজরা। তাদের সঙ্গে একজন দোভাষি থাকেন। তারাই সব কিছু ম্যানেজ করেন। জমি বা কারাখানা ভাড়া নেওয়া হয় এমন সব প্রভাবশালীর কাছ থেকে; যাদের বিরুদ্ধে বলার সাহস কেউ রাখেন না।  

আলীর তথ্যের সত্যতা মেলে নারায়গঞ্জের বন্দরথানার মদনপুরের আরেকটি বড়ো ব্যাটারি কারখানায় গিয়ে। সেখানেও চাইনিজদের কাছে প্রভাবশালীরা উচ্চমূল্যে জমি ভাড়া দিয়ে ব্যাটারি কারাখানার জন্য সুরক্ষা দিচ্ছেন। 

image


রূপগঞ্জের তারাবো মোড়ে একেবারে মূল সড়কের পাশেই গেলো পাঁচ বছর ধরে চলছে আরেকটি কারখানা। পরিচিত লোক ছাড়া বাইরের কেউ সেখানে ঢুকতে পারেন না। সেখানে দিন-রাত তৈরি হচ্ছে ব্যাটারি। কোনো সুরক্ষা ব্যবস্থা দূরে থাক, পরিবেশ অধিদপ্তরের নুন্যতম কোনো ছাড়পত্রও তাদের নেই।


একাত্তর/এসি

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর