পূর্বাচলে দুই প্রাইভোটকারের সংঘর্ষ, নিহত চার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

রূপগঞ্জের পূর্বাচলে শেখ হাসিনা সরণিতে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তিন জনকে কুর্মিটোলা জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই সড়কের সুলফিনা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়ায় গেছে। তাদের একজন হলেন- রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম। আর ঢামেকে মারা যাওয়া যুবকের নাম মিলন (২৬)। তিনি একটি প্রাইভেটকারের চালক ছিলেন। মিলনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কালিদী গ্রামে।

আহতরা হলো,  নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, গাড়ি চালক শুক্কুর আলী, আরেক প্রাইভেকারের চালক মিলন, যাত্রী সজিবসহ পাঁচ জন।

স্থানীয়দের বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি সড়কের একপাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। তখন কাঞ্চনগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। 

তিনি আরও জানান, এসময় দুটি প্রাইভেটকারের চালকসহ আট জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস, রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনালের হাসপাতালে নিয়ে যায়। 

এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এডি লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিন জর মারা যান। আহতদের মধ্যে দুই জনকে ঢামেক হাসপাতাল ও তিন জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুর পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক এক মিলন নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত আরেক যুবক ঢামেকে চিকিৎসাধীন। তার মরদেহ মর্গে রাখা আছে।

পুলিশ ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর