দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আবারও বাসে আগুন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে দুই ঘণ্টার ব্যবধানে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তথ্য জানান, হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। পরে দুটি ইউনিট গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণ করে। 

অবরোধ শুরুর আগের রাতে রাজধানীর টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

এর আগে সাড়ে আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনেও বাসে আগুন দেওয়া হয়। 

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট হবে সাত জানুয়ারি। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে সরকার পতনের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর