সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে: কাদের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ এএম

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে সাম্প্রদায়িক যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, তারা এখনও ডালপালা মেলে আছে। সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা বেছে বেছে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা মনে করি, একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি, এখনও বাংলার মাটিতে ডালপালা বিস্তার করে আছে। এরাই আমাদের স্বাধীনতার শত্রু, এরাই আমাদের বিজয়ের শত্রু, এরাই আমাদের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায়।

তিনি আরও বলেন, আজকে আমাদের অঙ্গীকার- বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, সাম্প্রদায়িকতার পথে নিয়ে যাওয়ার, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে; সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই অব্যাহত রাখব।

ওবায়দুল কাদের বলেন, আমাদেরকে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। আত্মশক্তিতে বলীয়ান একটি জাতির পরাজয় হতে পারে না। এ জাতি একদিন বিজয়ী হবেই, এটাই আমাদের বিশ্বাস।

এর আগে সকাল ৭টার পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর