প্রার্থিতা ফিরে পেলেন মেজর আখতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। বৃহস্পতিবার শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে ইসি।

কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া মেজর আখতার। কিন্তু হলফনামায় মামলা ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

এরপর নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানির চতুর্থ দিনে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্ত বাতিল করে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

কিশোরগঞ্জ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মেজর আখতার বছর খানেক আগে বিএনপি থেকে বহিষ্কৃত হন।  

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি বলেন, ‘আমার প্রাণপ্রিয় দল বিএনপি থেকে বিদ্রোহ করে নির্বাচনে এসেছি একটি জিনিস দেখতে, সরকার সঠিক সুষ্ঠু নির্বাচন দেয় কিনা।

‘একটাই লক্ষ্য, খালেদা জিয়ার মুক্তি চাই। এর জন্য এ নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া মুক্ত না হবেন, ততক্ষণ আমার বিজয় হবে না।’ 

আরবি 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর