মগবাজারে ট্রেনের ধাক্কায় আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম

রাজধানীর মগবাজারে রেললাইনে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত রেজাউল করিম ‌(৫৫) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে ‌। মগবাজারের নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। তিনি ডাচ-বাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন।

নিহতের ছোট ভাই মো. এনামুল জানান, মালিবাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন তার ভাই। তিনি ওই দিন ডিউটিতে ছিলেন। ভোরে ডিউটি থেকে বের হয়ে পাশের মসজিদে ফজরের নামাজ পড়ে পুনরায় আবার ডিউটিতে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি জানান, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া ১১টার দিকে মারা যান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৫০ এর আশপাশে।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর