আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ

আপডেট : ০৩ জুন ২০২৬, ১১:০৯ এএম

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।

এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও নতুন একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। উভয় কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। 

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে মন্ত্রী আরও জানিয়েছিলেন, ঘটনার সময় এসি দুই ঘণ্টা বন্ধ ছিলো। রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিলো না। 

স্বাস্থ্যমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল উভয়েই আশ্বস্ত করেছেন, তদন্তে যারই অবহেলা বা দোষ প্রমাণিত হবে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

সবশেষ গেলো বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার শর্তে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

আরবিএস
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করার দেড় মাসের মাথায় সেই আদেশ প্রত্যাহার করে নিলো সরকার।
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে দরজা ভেঙ্গে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর